টেকনাফে এসআরবির অভিযানে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৪৯, ৬ নভেম্বর ২০২৬

টেকনাফে এসআরবির অভিযানে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামি নূর হাসেমকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নূর হাসেমকে গ্রেপ্তার করে। তিনি টেকনাফ থানায় দায়ের করা অস্ত্র আইনের একটি মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি। তাঁর বাড়ি হোয়াইক্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খারাংখালী পূর্ব মহেশখালীয়াপাড়ায়। তিনি ওই এলাকার খুইল্লা মিয়ার ছেলে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অস্ত্রসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন