নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪২, ১২ নভেম্বর ২০২৬
গ্রেপ্তার সোহেল রানা দুলারহাট থানার ফরিদাবাদ এলাকার বাসিন্দা। তিনি পাঁচটিরও বেশি ডাকাতি মামলার আসামি বলে জানিয়েছে এসআরবি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল মুখে গামছা ও কাপড় বেঁধে দেশীয় অস্ত্র ও পাইপগান নিয়ে ভিকটিমের বসতঘরে প্রবেশ করে। এ সময় তারা ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং ভয়ভীতি প্রদর্শন করে। পরে তারা ১১ লাখ ২৬ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী সৈয়দ আরাফাত হোসেন চৌধুরী বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮ বরাবর অধিযাচনপত্র পাঠান।
এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করে এসআরবি-৮-এর ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।
শীর্ষ সংবাদ: