উখিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:২৪, ১২ নভেম্বর ২০২৬

উখিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ আত্মপ্রকাশের পর থেকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অপরাধের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির আলোকে হত্যা, সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি এবং মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে এসআরবি-১৫-এর অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায়, অদ্য ১২ নভেম্বর ২০২৬ দুপুর আনুমানিক ১২:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সাকিনস্থ ইসমাইল খানের বাড়ির সামনের ইটের সলিংয়ের রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল থেকে অস্ত্রধারী সন্ত্রাসী “মোহাম্মদ ইউনুস(৪১)”কে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে লোডেড অবস্থায় ০১টি বিদেশি পিস্তল, ০২টি ম্যাগাজিন এবং ০৭ রাউন্ড তাজা গুলি, ০১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ০২টি অ্যাংকলেট উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ ইউনুস (৪১) কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-০৬(এ-ব্লক, এফসিএন নং-১৮৮২৪৪, টি৬৭০০৩০২৬১০) আব্দু শুক্কুর এর ছেলে।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়। অবৈধ অস্ত্র উদ্ধার এবং রোহিঙ্গা ক্যাম্প ও তৎসংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন