শেয়ারবিজনেস ডেস্ক
প্রকাশ: ২০:৫৭, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকার চাঁদনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর বান্দরবান ক্যাম্পের সিপিসি-৩-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতকানিয়া উপজেলার ১ নম্বর চরতি ইউনিয়নের দক্ষিণ চরতি এলাকার মৃত আসহাব উদ্দিন চৌধুরীর ছেলে নবাব চৌধুরী (৩৭) এবং খোরশেদুল আলমের ছেলে মো. আরাফাত (২৭)।
ব্যাটালিয়ন সূত্রে জানানো হয়, অপরাধ দমন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুই আসামিকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
শীর্ষ সংবাদ: