রাজশাহীতে শিহাব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:১৫, ১৩ নভেম্বর ২০২৬

রাজশাহীতে শিহাব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি দেশের সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় ১২ নভেম্বর ২০২৬ তারিখ ২৩০০ ঘটিকায় এসআরবি-৫, সিপিএসসি, রাজশাহী গোদাগাড়ী থানার মামলা নং-১, তারিখ-১ নভেম্বর ২০২৬, ধারা-৩০২/৩৭৯/২০১/৩৪ এর হত্যা মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামী রাজশাহী রেলওয়ে স্টেশন এর বাইরে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়।

উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি'র আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ হাবিবুল বাশার শিমুল (২০), পিতা-মোঃ ইব্রাহিম আলী, সাং-লস্করহাটি, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী'কে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে। উল্লেখ্য যে, গত ২৭/১০/২০২৬ খ্রিঃ ভিকটিম শিহাব রানা, অটো রিক্সার মালিক বিপ্লবের বাড়ি হতে অটো রিক্সা নিয়ে ভাড়ায় চালানোর জন্য বাহির হয়ে আর ফিরে না আসায় ভিকটিম শিহাব মা শিরিন আক্তার গত ২৮/১০/২০২৬ খ্রিঃ গোদাগাড়ী থানার একটি নিখোঁজ জিডি করে, যার জিডি নং-১৪২২। এরই ধারাবাহিকতায় গত ৩১/১০/২০২৬ খ্রিঃ সকল অনুমান ০৮০০ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন মোহনপুর ইউপির কলিপুর গ্রামস্থ গোদাগাড়ী টু আমনুরা গামী পাঁকা রাস্তার পশ্চিম পাশে জনৈক কামরুজ্জামান এর ধানী জমিতে তার লাশ পাওয়া যায়।

পরবর্তীতে আসামীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন