জয়পুরহাটে এসআরবির অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৩১, ১৩ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে এসআরবির অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাট সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল ফেনসিডিলসহ মো. রায়হান হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের উত্তর পেচুলিয়া (মঙ্গলপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রায়হান হোসেন ওই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাটের একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে তাঁর হেফাজত থেকে ১৭৫ বোতল ফেনসিডিল ও মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী এসব মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

গ্রেপ্তার রায়হান হোসেন ও জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন