লেখক ফোরাম তিতুমীর শাখার পাঠচক্র ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:১০, ১০ নভেম্বর ২০২৬

লেখক ফোরাম তিতুমীর শাখার পাঠচক্র ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম সরকারি তিতুমীর কলেজ শাখার উদ্যোগে আজ ১০ নভেম্বর, মঙ্গলবার, তিতুমীর ক্যাম্পাসে পাঠচক্র ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

এবারের পাঠচক্রের নির্বাচিত বই ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস 'পদ্মানদীর মাঝি'। পাঠচক্রে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাখার সাবেক সদস্য সচিব, নুর জালাল। প্রধান আলোচক পুরো উপন্যাসটি উপস্থিত পাঠকদের সামনে এক জীবন্ত কর্ম হিসেবে তুলে ধরেন। পাঠকদের একজন বলেন- "এতোদিন আমরা এটা বইয়ে পড়ে আসছি কিন্তু আজকে যেন এক প্রামান্য চিত্র হিসেবে উপন্যাসটি তুলে ধরা হলো"। 

আজকের পাঠচক্রের আয়োজন ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাখার সাহিত্য প্রকাশনা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাদেমান হোসেন

পাঠচক্র শেষে শাখার সভাপতি আনোয়ার হোসেন আদিল ও সাধারণ সম্পাদক বাঁধন বৈষ্ণব উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সামনে আরো জমকালো ভাবে পাঠচক্র আয়োজন করার আশাবাদ ব্যাক্ত করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন