আল আমিন, রায়পুরা (নরসিংদী)
প্রকাশ: ১৫:১১, ২ নভেম্বর ২০২৬
সোমবার (২ নভেম্বর) সকালে রায়পুরা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদ রানা।
অনুষ্ঠানের আয়োজক রায়পুরা উপজেলা প্রতিনিধি আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপদেষ্টা মেহেদী হাসান রিপন, কোষাধ্যক্ষ কাজী শাহাদাত, দপ্তর সম্পাদক রোমান পথিক, রায়পুরা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বিনা আক্তার, রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার, কোষাধ্যক্ষ এম আজিজুল ইসলাম, যুগান্তরের প্রতিনিধি প্রণয় ভৌমিক ও মোঃরনি।
এ ছাড়া রায়পুরায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে অগ্রযাত্রা প্রতিদিন পাঠকের আস্থা অর্জন করে আরও এগিয়ে যাবে এটাই প্রত্যাশা।
পরে অতিথিরা কেক কেটে পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
শীর্ষ সংবাদ: