শেয়ারবিজনেস ডেস্ক
প্রকাশ: ১১:৪৯, ১৬ নভেম্বর ২০২৬
মামলার এজাহারের বিবরণে জানা যায়, ভিকটিম মোসাঃ সুখি বেগম (৪৫)-এর স্বামী মোঃ মনির হাওলাদার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাংসের ব্যবসা করতেন। গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০৪:০০ ঘটিকা থেকে সকাল ০৯:৩০ ঘটিকার মধ্যে যেকোনো সময়ে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ভিকটিমের বসতঘরে সিঁধ কেটে প্রবেশ করে। এ সময় ওয়ারড্রবের ড্রয়ারে রাখা গরুর মাংস বিক্রির ৫ লক্ষ ৮০ হাজার টাকা চুরির চেষ্টা করলে ভিকটিম তাকে চিনে ফেলেন। এতে দুষ্কৃতকারী ভিকটিমের গলায় মোবাইল চার্জারের তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে এবং টাকা নিয়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ঝালকাঠির জেলার নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তে প্রাপ্ত প্রধান অভিযুক্ত মোঃ হাসান হাওলাদার (২৮)-কে গ্রেফতারের লক্ষ্যে অধিনায়ক, এসআরবি-৮, বরিশাল বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায়, এসআরবি-৮, বরিশাল এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠি জেলার নলছিটি থানায় হস্তান্তর করা হয়।
শীর্ষ সংবাদ: