আরব আমিরাতে বাংলাদেশিসহ ৫ জনে মিলে জিতলেন ২০০ গ্রাম স্বর্ণ 

রেদোয়ান কবির রিফাত, দুবাই

প্রকাশ: ২১:০৪, ১৭ নভেম্বর ২০২৬

আরব আমিরাতে বাংলাদেশিসহ ৫ জনে মিলে জিতলেন ২০০ গ্রাম স্বর্ণ 

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় বিগ টিকিটের ২৯২তম সিরিজে ২০০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট স্বর্ণের বার জিতেছেন বাংলাদেশি প্রবাসী মো. সাইফুল ইসলাম।

৩৬ বছর বয়সী সাইফুল গত ১৫ বছর ধরে শারজাহতে বসবাস করছেন। সেখানে তিনি নিজের একটি প্রিন্টিং প্রেস ব্যবসা পরিচালনা করেন।

জানা গেছে, বন্ধুদের সঙ্গে নয়, একাই বিগ টিকিটের টিকিট কিনেছিলেন তিনি। পুরস্কার জয়ের খবরে বেশ আনন্দিত এই বাংলাদেশি প্রবাসী। তবে স্বর্ণের বারটি বিক্রি করবেন, নাকি নিজের কাছে রাখবেন, তা এখনো সিদ্ধান্ত নেননি।

এদিকে একই সিরিজে ভারতের তিনজন এবং সংযুক্ত আরব আমিরাতের একজন নাগরিকও ২০০ গ্রাম করে স্বর্ণের বার জিতেছেন।

অন্যদিকে, আগামী ৩ ডিসেম্বর বিগ টিকিটের পরবর্তী লাইভ ড্র অনুষ্ঠিত হবে। যেখানে থাকছে ২৫ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন