কুয়েতে রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তা সেজে প্রতারণা

আহমেদ রবিন, কুয়েত:

প্রকাশ: ২১:১৬, ১৭ নভেম্বর ২০২৬

কুয়েতে রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তা সেজে প্রতারণা

কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের লক্ষ্য করে একটি অসাধু প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে সম্প্রতি বাংলাদেশ দূতাবাস, কুয়েত-এর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি সূত্রে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি প্রতারক চক্র কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূতের ছবি ব্যবহার করে এবং কখনো দূতাবাসের কর্মকর্তা বা কর্মচারী পরিচয় দিয়ে বিভিন্ন বাংলাদেশি মোবাইল নম্বর থেকে প্রবাসীদের সাথে যোগাযোগ করছে।

 হোয়াটসঅ্যাপ, ইমো ও ভাইবারের মতো অ্যাপের মাধ্যমে ফোন করে তারা বিভিন্ন সেবার কথা বলে ওটিপি (ওটিপি) বা অন্যান্য সংবেদনশীল ব্যক্তিগত তথ্য দাবি করছে।

দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে যে, প্রতারকদের ব্যবহৃত এসব মোবাইল নম্বর মান্যবর রাষ্ট্রদূত কিংবা বাংলাদেশ দূতাবাসের নয়। এ ছাড়া দূতাবাস থেকে কোনো ধরনের সেবার জন্য প্রবাসীদের ফোনে কল করে ওটিপি, ব্যক্তিগত তথ্য কিংবা কোনো ফি বা টাকা দাবি করা হয় না।

এ ধরনের সন্দেহজনক ফোন কল পেলে বিভ্রান্ত না হতে এবং কোনোভাবেই ওটিপি বা ব্যক্তিগত তথ্য না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

 যেকোনো প্রবাসীকে এ ধরনের প্রতারণা থেকে সর্বদা সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন