আহমেদ রবিন, কুয়েত:
প্রকাশ: ১১:৫৫, ২২ নভেম্বর ২০২৬
এই ঘটনায় একটি উটও গুরুতর আহত হয়েছে।
স্থানীয় ও নিরাপত্তা সূত্র থেকে জানা গেছে, আল-সালমি মরুভূমিতে কাজ করার সময় বা চলাচলের মুহূর্তে মাটির নিচে চাপা পড়ে থাকা ওই পুরোনো মাইনটি বিস্ফোরিত হয়।
বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই ওই বাংলাদেশি কর্মীর মৃত্যু হয় এবং পাশে থাকা একটি উট আহত হয়। খবর পেয়ে কুয়েতের নিরাপত্তা বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী দল (বম্ব ডিসপোজাল ইউনিট) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং মরদেহ উদ্ধার করে।
১৯৯০ সালে ইরাকি বাহিনীর কুয়েত দখলের সময় মরুভূমির বিস্তীর্ণ অঞ্চলে অসংখ্য ল্যান্ডমাইন ও বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল।
যুদ্ধ শেষ হওয়ার দীর্ঘ প্রায় ৩৬ বছর পেরিয়ে গেলেও মরুভূমির বালির নিচে চাপা পড়ে থাকা এসব অবিস্ফোরিত বিস্ফোরক এখনো সাধারণ মানুষ, বিশেষ করে মরু অঞ্চলে কর্মরত প্রবাসী শ্রমিক ও পশুপালকদের জীবনের জন্য মারাত্মক ও প্রাণঘাতী হুমকি হিসেবে রয়ে গেছে।
ঘটনার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাধারণ মানুষ ও প্রবাসী কর্মীদের চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।
শীর্ষ সংবাদ: