আমিরাতে ভিসা জটিলতায় বিপাকে বাংলাদেশিরা

মোঃ রেদোয়ান কবির রিফাত,দুবাই

প্রকাশ: ০০:২৮, ২২ নভেম্বর ২০২৬

আমিরাতে ভিসা জটিলতায় বিপাকে বাংলাদেশিরা

সংযুক্ত আরব আমিরাতে ভিসা জটিলতা ও কর্মসংস্থানের অনিশ্চয়তায় বিপাকে পড়ছেন কিছু বাংলাদেশি প্রবাসী। বৈধভাবে কাজের সুযোগ না পাওয়া, ভিসার মেয়াদ শেষ হওয়া এবং আর্থিক সংকটের কারণে কেউ কেউ জড়িয়ে পড়ছেন বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে। এতে একদিকে যেমন ব্যক্তিগতভাবে বিপদের মুখে পড়ছেন তারা, অন্যদিকে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি নিয়েও তৈরি হচ্ছে উদ্বেগ।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা ও কর্মসংস্থানসংক্রান্ত নানা জটিলতা দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। বিশেষ করে নতুন ভিসা পাওয়া, ভিসার মেয়াদ বাড়ানো এবং বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ নিয়ে অনেক প্রবাসীকে অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে।

অন্যদিকে, এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে কিছু অসাধু দালাল ও প্রতারক চক্র। চাকরি এবং ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। কেউ কেউ প্রতারণার শিকার হয়ে আর্থিক ক্ষতির পাশাপাশি আইনি জটিলতায়ও পড়ছেন।

এ ছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান, অনুমতি ছাড়া কাজ করা কিংবা বিভিন্ন আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগও সামনে আসছে কিছু বাংলাদেশির বিরুদ্ধে।

বিশেষজ্ঞদের মতে, বিদেশের মাটিতে আইন মেনে চলা এবং বৈধ কাগজপত্র নিশ্চিত করা প্রত্যেক প্রবাসীর দায়িত্ব। পাশাপাশি ভিসা ও চাকরির বিষয়ে কোনো দালালের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে তথ্য যাচাই করা জরুরি।

প্রবাসীদের প্রতি আহ্বান, কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়াবেন না এবং প্রতারণার শিকার হওয়া থেকে সতর্ক থাকুন। মনে রাখতে হবে, একজন প্রবাসীর ব্যক্তিগত কর্মকাণ্ড দেশের ভাবমূর্তির ওপরও প্রভাব ফেলতে পারে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন