কুয়েতি ক্যান্সার রোগীকে বাঁচাতে এগিয়ে এলেন তিন বাংলাদেশি প্রবাসী

আহমেদ রবিন, কুয়েত:

প্রকাশ: ১৬:৪১, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৫৬, ২০ নভেম্বর ২০২৬

কুয়েতি ক্যান্সার রোগীকে বাঁচাতে এগিয়ে এলেন তিন বাংলাদেশি প্রবাসী

মানবতা যে জাতি ও সীমানার ঊর্ধ্বে, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কুয়েতে বসবাসরত তিন বাংলাদেশি প্রবাসী।

 ব্লাড ক্যান্সারের সাথে লড়াইরত এক কুয়েতি নাগরিকের জীবন বাঁচাতে তিন ব্যাগ দুর্লভ 'ও-নেগেটিভ' (O-) রক্তদান করেছেন তারা।

রক্তদাতা তিন রেমিট্যান্স যোদ্ধা হলেন— রাশেদ আলম, ফয়সাল হোসাইন এবং মো. হোসেন।

জানা গেছে, কুয়েতের একটি হাসপাতালে চিকিৎসাধীন ওই রোগীর জন্য জরুরি ভিত্তিতে ও-নেগেটিভ রক্তের প্রয়োজন হয়। বিষয়টি জানতে পেরে কুয়েত প্রবাসী মো. সাইফুল ইসলাম (Md Shiful Islam) সামাজিক যোগাযোগমাধ্যমে রক্তের অনুরোধ জানিয়ে একটি পোস্ট দেন।

 তার সেই আবেদনে সাড়া দিয়ে দ্রুত এগিয়ে আসেন তিন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা এবং হাসপাতালে উপস্থিত হয়ে তিন ব্যাগ রক্তদান করেন।

প্রবাসীদের এই নিঃস্বার্থ ও উদার উদ্যোগ কুয়েতি নাগরিক এবং বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহানুভূতি, ভ্রাতৃত্ব ও সংহতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

 তাদের এই মানবিক কাজের প্রশংসা করেছেন কুয়েত প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ ও স্থানীয় নাগরিকরা।

সংশ্লিষ্টরা এই তিন রক্তদাতাকে তাদের মহৎ অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিবাদন জানিয়েছেন এবং অসুস্থ কুয়েতি নাগরিকের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন