কুয়েতে ব্র্যান্ড প্রচারণায় আস্থার নাম কনটেন্ট ক্রিয়েটর সাইফুল ইসলাম

আহমেদ রবিন, কুয়েত:

প্রকাশ: ০০:৩৬, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:৪০, ২২ নভেম্বর ২০২৬

কুয়েতে ব্র্যান্ড প্রচারণায় আস্থার নাম কনটেন্ট ক্রিয়েটর সাইফুল ইসলাম

কুয়েতে বসবাসরত প্রবাসী কমিউনিটির কাছে নিজেদের ব্যবসা বা প্রতিষ্ঠানের পরিচিতি বাড়াতে এবং সঠিক ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে কাস্টমার ও বিক্রি বৃদ্ধি করতে ডিজিটাল মার্কেটিং এখন অন্যতম কার্যকর মাধ্যম। আর কুয়েতের প্রবাসী অঙ্গনে এই ডিজিটাল প্রচারণায় নির্ভরযোগ্য ও জনপ্রিয় এক নাম কনটেন্ট ক্রিয়েটর মো. সাইফুল ইসলাম।

গত ৪ থেকে ৫ বছর ধরে তিনি কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে কেন্দ্র করে তথ্যবহুল, সময়োপযোগী ও নির্ভরযোগ্য কনটেন্ট তৈরি করে আসছেন।

 দীর্ঘ এই পথচলায় প্রবাসীদের ভালোবাসা ও সমর্থনে কুয়েতের প্রবাসী কমিউনিটিতে তিনি নিজের একটি সুদৃঢ় পরিচিতি এবং বিশাল দর্শকসমাজ তৈরি করতে সক্ষম হয়েছেন।

বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার প্রায় ৩ লাখের কাছাকাছি (২ লাখ ৯১ হাজারের বেশি) সক্রিয় অনুসারী (ফলোয়ার) রয়েছে। 

এর মধ্যে: ফেসবুকে ১ লাখ ৬৬ হাজারের বেশি ফলোয়ার (মূলত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকরাও যুক্ত রয়েছেন।

টিকটক  ১ লাখ ২৫ হাজারের বেশি ফলোয়ার (বাংলাদেশি ছাড়াও ভারতীয়, নেপালি ও ফিলিপিনোসহ বিভিন্ন দেশের প্রবাসীদের একটি বিশাল আন্তর্জাতিক কমিউনিটি। 

শীর্ষস্থানীয় ব্র্যান্ডের সাথে কাজের অভিজ্ঞতা:

পেশাদারিত্ব ও গ্রহণযোগ্যতার কারণে কুয়েতের শীর্ষস্থানীয় বিভিন্ন কর্পোরেট ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের সঙ্গে সফলভাবে প্রচারমূলক কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। 

উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— জাজিরা এয়ারওয়েজ, ওরিডু , জেইন , এসটিসি কুয়েত , আল মুজাইনি এক্সচেঞ্জ, ইয়েলো পিৎজা এবং রয়্যাল সিটি ক্লিনিক। এ ছাড়াও কুয়েতের অসংখ্য কার্গো, ট্রাভেল এজেন্সি, জনপ্রিয় রেস্টুরেন্ট, ফুড ব্র্যান্ড, হাইপারমার্কেট ও রিটেইল শপের প্রচারণায় তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।

যাদের জন্য এই প্ল্যাটফর্ম কার্যকর: কুয়েতে যারা নিজেদের রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি, কার্গো বা এক্সচেঞ্জ ব্যবসার প্রচার করতে চান, কিংবা নতুন কোনো পণ্য, ব্র্যান্ড বা সার্ভিসের পরিচিতি বাংলাদেশি ও ভারতীয়সহ বিভিন্ন দেশের প্রবাসীদের কাছে পৌঁছে দিতে চান— তাদের জন্য মো. সাইফুল ইসলামের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হতে পারে প্রচারের একটি অত্যন্ত শক্তিশালী ও কার্যকর মাধ্যম।

যেকোনো ব্র্যান্ড, বিজনেস বা কর্পোরেট প্রজেক্টের সঠিক প্রচার ও প্রসারে তিনি সবসময়ই কাজ করতে আগ্রহী।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন