মোঃ রেদোয়ান কবির রিফাত
প্রকাশ: ০১:২৫, ১৯ নভেম্বর ২০২৬
বুধবার প্রতি গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের দাম ৮ দিরহাম কমে দাঁড়িয়েছে ৪৫৬ দিরহাম ২৫ ফিলসে। অন্যদিকে, ২২ ক্যারেট স্বর্ণের দাম কমে হয়েছে ৪২২ দিরহাম ৫০ ফিলস। আর ২১ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম নেমে এসেছে ৪০৫ দিরহাম ২৫ ফিলসে।
শুধু আমিরাত নয়, আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দামে বড় ধরনের দরপতন দেখা গেছে। প্রতি আউন্স স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমে নেমে এসেছে প্রায় ৩ হাজার ৭৭৮ ডলারে। যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের শক্তিশালী ডলার এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনাই স্বর্ণের বাজারে এই দরপতনের অন্যতম কারণ।
বাজারে ধারণা তৈরি হয়েছে, আগামী ডিসেম্বরে আবারও সুদের হার বাড়াতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক।
সাধারণত স্বর্ণ থেকে সুদ পাওয়া যায় না। তাই সুদের হার বাড়লে বিনিয়ো
শীর্ষ সংবাদ: